Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ইত্তেফাকের নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি মো. আলমগীর মিয়া, সাবেক সভাপতি ও ইনকিলাব সংবাদদাতা ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এম এ আহমদ আজাদ, সহ-সভাপতি আশাহিদ আলী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমানর মুন্না, হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ সায়েদ, জয়যাত্রা টিভির ছনি চৌধুরী, স্বদেশ বার্তার প্রতিনিধি আলী হাছান লিটন, লোকালয় বার্তার প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.