Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

সিলেটের মোগলাবাজারে ৪২ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বুলবুল আহমদ (২৮) সিলেটের গোলাপগঞ্জের স্বরস্বতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোগলাবাজার থানা অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.