Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৯

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেহুড়া নামক স্থানে তেলের ভাউচারের নিচে চাপা পরে নবী নেওয়াজ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবী নেওয়াজ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ফরমরিয়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ভাউচার (চট্রমেট্রো- ট-৪১০৩৬৪) ঢাকা সিলেট মহাসড়কের বেহুড়া নামক স্থানে পৌঁছালে, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নবী নেওয়াজকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.