Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বড়লেখা প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বড়লেখা মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত।

ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। প্রধান বক্তা ছিলেন দৈনিক সংবাদের বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন প্রমুখ।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, কোয়াবের সভাপতি সালেহ আহমদ জুয়েল, ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি পান্না দত্ত, দৈনিক যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি আব্দুর রব, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, লেখক আবুল কাশেম, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, যায়াযায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, ৭১ টিভির বড়লেখা প্রতিনিধি এ, জে লাভলু, কবি ও শিক্ষক রিপন দাস, বেসরকারি সংস্থা সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা (বড়লেখা উপজেলা) আল আমিন, সমাজকর্মী তাওহিদ সারওয়ার মান্না, জুবের আহমদ প্রমুখ।

পরে ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে মিডিয়া সেন্টারে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক ও বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অপরদিকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা মিডিয়া সেন্টারে শুভেচ্ছা জানাতে আসেন সাপ্তাহিক বড়লেখার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছয়ফুল হক, মাধ্যমিক শিক্ষক মুর্শেদুজ্জামান সাদেক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, আব্দুল আলিম, সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, সাপ্তাহিক বড়লেখা ডাক পত্রিকার বার্তা সম্পাদক তারেক মাহমুদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.