Sylhet Today 24 PRINT

বুধবার সিলেট আসছেন নুরুল ইসলাম নাহিদ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো সিলেট আসছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার রাত সোয়া ৭ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি এসে পৌঁছবেন। রাতে সিলেট সার্কিট হাউসে অবস্থানের পর ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি তার নির্বাচনী এলাকা গোলাপগন্জ উপজেলায় বিভিন্ন কর্মসুচীতে যোগদান করবেন। ওই রাতেই আবার ঢাকা ফিরে যাবেন নাহিদ।

গত শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে দ্বিতীয়বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার এই সাংসদ। সিলেটের মধ্যে একমাত্র নাহিদই এখন পর্যন্ত আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে ঠাঁই পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.