Sylhet Today 24 PRINT

বিজিবি’র অভিযানে সুনামগঞ্জ সীমান্ত থেকে অবৈধ ভারতীয় দ্রবাদি উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

পৃথক তিনটি অভিযানে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় দ্রবাদি উদ্ধার করেছে।

৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিজিপি লাউরগড় বিওপি’র হাবিলদার নাজির আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে যাদুকাটা নদী থেকে ২.৫ টন ভারতীয় কয়লা এবং ৩ টি বারকী নৌকা উদ্ধার করে, যার মূল্য ৮৫,০০০/- টাকা।

এছাড়া, বাঁশতলা বিওপি’র নাঃ সুবেদার মো. শাহাদাদ আলী এর নেতৃত্বে একটি টহল দল ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৯০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২৩০/২-এস এর নিকট হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঝুমগাঁও এলাকা থেকে ৮৩টি ভারতীয় জাল রুপি উদ্ধার করে, যার মূল্য ৮৩,০০০/- টাকা

এছাড়াও বনগাঁও বিওপি’র হাবিলদার মো. গোলাম রব্বানী এর নেতৃত্বে একটি টহল দল ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০২০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১৮/৭-এস এর নিকট হতে ১ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে বনগাঁও এলাকা থেকে ৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে, যার মূল্য ১০,৫০০/- টাকা।

বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় অফিসার চয়েজ মদ, কয়লা, বারকী নৌকা ও জাল রুপি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ উক্ত মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি জানায়- সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা সহ সকল ধরণের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.