Sylhet Today 24 PRINT

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকারের চেষ্টা অব্যাহত আছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে বড়দিন পালন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সারাবিশ্বের মধ্যে ধর্মীয় সম্প্রীতির একটি আদর্শ দেশ। এই সম্প্রীতি ধরে রাখতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চে বড়দিনের কেক কাটার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারাবিশ্বে অনেক উন্মাদনা থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। এই শান্তির ধারাবাহিকতায় দেশ উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সসাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.