Sylhet Today 24 PRINT

‘চা শ্রমিকের সন্তানরাই একদিন দেশ পরিচালনা করবে’

বাহুবল প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেছেন,‘চা শ্রমিকদের সন্তানরাই একদিন নিজ নিজ যোগ্যতায় সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, এমপি বা মন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবে। ওরা পূর্বের মতো অন্ধকার জীবনে আবদ্ধ নয়। চা শ্রমিকরা অল্প হাজিরায় বাগানে কাজ করলেও তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছে।’

বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুর চা বাগান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এখন অনেক চা শ্রমিক সন্তান স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে অধ্যয়ন করছে। শিক্ষাজীবন শেষে ওরাই একদিন এসপি-ডিসি হবে।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম নূর, মধুপুর চা বাগানের ডিজিএম গোলাম মর্তুজা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, সাব-ইন্সপেক্টর মহরম আলী, চা শ্রমিক ইউনিয়নের এডভাইজার সুভাষ দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.