Sylhet Today 24 PRINT

বড়লেখায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাদাদ ও পাল্লাতল চা বাগানের শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে দুটি বাগানের ১০০ জন শ্রমিকের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

দুপুরে আল্লাদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন।

ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মখলিছুর রহমান বটুল, উত্তর শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, নিউজ পোর্টাল বড়লেখা ডাকের বার্তা সম্পাদক তারেক মাহমুদ, সমাজসেবক ইমান উদ্দিন বলাই প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.