Sylhet Today 24 PRINT

দেশের বিরুদ্ধে নিজেকে দাঁড় করাবেন না: শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৫ ডিসেম্বর, ২০১৯

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ভাদেশ্বরের সন্তান খান বাহাদুর নাছির উদ্দিন যে বাতি জ্বালিয়ে গেছেন, তা আজও ভাদেশ্বরে জ্বলছে। এর আলো দেশের বাইরেও ছাড়িয়ে গেছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, আমরা যখন লেখাপড়া করি তখন এদেশের স্বাধীনতা ছিল না। তোমরা এখন স্বাধীন দেশের নাগরিক, তোমরা স্বাধীন বাংলার সোনালী ফসল। বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত দেশ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে আমাদের মডেল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে তুমাদের মডেল শেখ হাসিনা। যিনি এ দেশকে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে বিশ্বের বুকে দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন। দেশের গুটিকয়েক নগন্য গোষ্ঠী আছে যারা এ দেশ এগিয়ে যাক, তা তারা চায় না। তারা চায় আমরা পিছিয়ে যাই, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আমারা সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে। এদেশ আমাদের, এদেশকে আমরাই এগিয়ে নিয়ে যাবো।

তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে নিজেকে দাঁড় করাবেন না। দেশে যে ভালো কাজ করবে তাকে সমর্থন দিতে হবে। যেভাবে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু পাশে দাঁড়িয়ে ছিলো এদেশের মানুষ, আমরাও দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে তিনি সকলের প্রতি আহবান জানান।

তিনি বুধবার বেলা ১১ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত আ ফ ম ইয়াহইয়া চৌধুরী, অবঃ এয়ার কমোডর আলাউদ্দিন চৌধুরী, মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব শাফায়েত মাহবুব চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খছরু।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ওলিউর রহমানের কোরআন তেলাওয়াত ও ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সুনিল চন্দ দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন নিউইয়র্ক এর সাবেক সভাপতি আব্দুল বাছিত, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মইনুল হক, গভার্নিং বডির সদস্য হেলাল উদ্দিন হেলু, প্রাক্তন ছাত্র আব্দুল বাছিত, প্রাক্তন শিক্ষার্থী শিরিন আকতার দিবা।

উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) রাশেদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র ডা.খালেদ মাহমুদ,ডা. রেহান উদ্দিন, এডভোকেট আকতারুল ইসলাম, ভাদেশ্বর মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি জহির আহমদ চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সেক্রেটারি জাহিদ উদ্দিন, সাংবাদিক মো: শাহ আলম, কামিল আহমদ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সঞ্চালনায় ছিলেন ইলেকট্রোনিক্স মিডিয়া ব্যক্তিত্ব শিরিন আক্তার দিবা। আলোচনা সভা পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন। এছাড়া সন্ধ্যায় স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পিরা গান পরিবেশন করেন। আজ বৃহস্পতিবার একই স্থানে অনুষ্ঠানের ২য় দিনের কার্যক্রম শুরু হবে বলে আয়োজকরা জানান। এতে স্থানীয় এমপি সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.