Sylhet Today 24 PRINT

নগরীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লামিম (২৬) সিলেটের পশ্চিম পীর মহল্লার সুরুজ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.