Sylhet Today 24 PRINT

হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার আন্তরিক : জেলা প্রশাসক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। অবহেলিত এ জনগোষ্ঠীকে ইতিমধ্যে সরকার তৃতীয় লিঙ্গ ঘোষণা করে তাদের সবরকম সুযোগ সুবিধা প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মদিনা মার্কেটস্থ নারী উদ্যোগ কল্যাণ সমিতি আয়োজিত ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান প্রকল্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

জয়নাল আবেদীন আরও বলেন- তাদের নিজস্ব বাসস্থান, কর্মসংস্থানমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তাই এ জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্থরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। হিজড়া সমাজের একটি অংশ, তাদেরকে কোন অবস্থায় বঞ্চিত করা যাবেনা।

তিনি আরও বলেন- দেশের সংবিধানে তাদের মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে। তাই তাদের সবরকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সিলেটের হিজড়া জনগোষ্ঠীর নিজস্ব বাসস্থান এর জন্য ইতিমধ্যে ভূমির বন্ধোবস্ত হয়েছে, ধারাবাহিক ভাবে সকল কার্য সম্পাদন করে তাদেরকে তা বুঝিয়ে দেওয়া হবে।

নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভানেত্রী শাহিদা শিকদার এর সভাপতিত্বে ও দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি, যুব সংগঠক এস এ শফি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আমির আজম খান, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক এহেসানুল হক চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজ এর র্চাটার প্রেসিডেন্ট এম এ ওয়াদুদ আল মামুন, সাপ্তাহিক নকশী বাংলা’র সম্পাদক সালেহ আহমদ হোসাইন, হিজড়া গুরু সুন্দরী, ফটো সাংবাদিক দুলাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভানেত্রী শাহিদা শিকদার। বক্তব্য রাখেন সমাজসেবী শিপন আহমদ, আব্দুল হাফিজ সুহেল, মেঘলা, কাজল, সাজু, লিপি, মনিষা, ফটো সাংবাদিক মিঠু দাস জয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.