Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের সড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত দেড়টার দিকে হবিগঞ্জ-রাজিউড়া সড়কের রাজিউড়া এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নারীটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নারীটিকে শ্বাসরোধ করে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে দেয়া হয়েছে। বর্তমানে মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে হবিগঞ্জ এনা বাস সার্ভিসের একটি টিকিট মৃত নারীর ভ্যানেটি ব্যাগে ছিল। এছাড়াও কিছু ইমিটেশনের গহনাসহ তার ব্যবহৃত মালামাল রয়েছে ব্যাগটিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.