Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৩ শতাধিক অসচ্ছল লোককে শীতবস্ত্র দিয়েছে রেড ক্রিসেন্ট

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৯

রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে ৩ শতাধিক অসচ্ছল লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাব সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সহসভাপতি শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, রেড ক্রিসেন্ট সদস্য শফিকুজ্জামান হিরাজ, অ্যাডভোকেট মোল্লা আবু নাইম মোহাম্মদ শিবলী খায়ের, সাবেক তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. শিবলী, সাবেক কাউন্সিলর মুকুল আচার্য্য প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার অসচ্ছল মানুষদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিত্তবানদেরকে অসচ্ছল শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

আয়োজকরা জানান, গত কয়েকদিনে হবিগঞ্জ শহরের অসচ্ছল ৩ শতাধিক মানুষ খুঁজে একটি  একটি কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে সকলকে একত্রিত করে তাদেরকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.