Sylhet Today 24 PRINT

মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির

মাধবপুর প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে । নির্বাচনে গোপন ভোটে মহিউদ্দিন আহম্মেদ সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত সাব্বির হাসান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

এছাড়া আবুল খায়ের প্রথম ও হীরেশ ভট্টাচার্য হিরো সহসভাপতি, আলমগির কবির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রুকন উদ্দিন লস্কর, সহকারী নির্বাচন কমিশনার কাওছার আহমেদ ও নাহিদুল ইসলাম নাহিদ দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.