সুনামগঞ্জ প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর, ২০১৫
সুনামগঞ্জের ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের ইদু মিয়ার ছেলে শরীফ মিয়া (১৪) ও নূর ইসলামের ছেলে বাবুল মিয়া (২১) বাড়ির সামনে মাছ ধরতে যায় এ সময় হঠাৎ বজ্রপাতেঘটনাস্থলেই শরীফ মিয়ার মৃত্যু হয় এবং বাবুল আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কেন্দ্রে নিয়ে গেলে শরীফ মিয়াকে ডাক্তার মৃত ঘোষণা করেন এবং বাবুল মিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত শরীফ মিয়া উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, বজ্রপাতের ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছেন আর আহত হয়েছে আরো একজন তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।