Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৯

জকিগঞ্জ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ­মোল্লাপাড়া গ্রামের মানিক মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৪) ও মেয়ে রোজিনা আক্তার মুক্তা (১৫)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে জকিগঞ্জের বড়পাথর গ্রামের মাদ্রাসা বাজার থেকে তাদের আটক করে।

আটক মা-মেয়ে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.