Sylhet Today 24 PRINT

শাহপরানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০১৯

সিলেটের শাহপরান থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে স্থানীয় এক রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মালিক (৫০), মৌলভীবাজারের বড়লেখার চন্ডিনগর গ্রামের জমির আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.