Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদসহ আটক ২

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। ধৃত আসামিরা উপজেলার বগইল কান্দি গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র আছকির মিয়া এবং জুড়ী উপজেলার বেলাগাও গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র হানিফ মিয়া।

পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফলং ও মনরতল বেরিখাই খেয়াঘাট এলাকায় গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান ও এস আই মঞ্জুরুল আলম পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদসহ তাদের আটক করে। গোয়াইনঘাট থানার ওসি এম এ হাই ভারতীয় মদসহ দুই জনকে আটকের সত্যতা স্বীকার করে বলেন ধৃত ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.