Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৮৮১টি বিদ্যালয়ে সততা স্টোরেরর উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জে জেলায় ৮৮১টি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এক সঙ্গে ৮৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ।

এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা শিক্ষা অফিসার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে দুদক সচিব সুনামগঞ্জ পৌর এলাকার রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের নামফলক উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.