সিলেটটুডে ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০১৫
গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে বুধবার বেলা ১১ থেকে ১২ টা পর্যন্ত সারাদেশে রাজপথে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও সিপিবি জেলা নেতা গোলম রাব্বি চৌধুরীর পরিচালনায় অবস্থান কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি প্রবীন নেতা বাদল কর, সিপিবির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, ডা: বিরেন্দ্র চন্দ্র দেব, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক নিরেঞ্জন দাস খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ্র, শাবিপ্রবি ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, বর্তমান সরকার জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায়, জনগনের প্রতি কোন দায় নেই। জনগনের সমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকতে সরকার পুলিশ-প্রশাসন আমলা আর দলীয় লোকদের উপর নির্ভির হয়ে পড়েছে। এদের খুশি করতে লুটপাট বাড়াতে হচ্ছে। লুটপাটের উদ্দেশ্যেই গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গনবিরোধী সিদ্ধান্ত। বক্তরা, গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে গণআন্দোলন গড়ে তুলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বক্তারা দেশব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সিপিবি-বাসদ নেতা কর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং রংপুর বাসদ সমন্বয়ক আব্দুল কুদ্দুস, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন সহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।