Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পৌর মেয়রের শীতবস্ত্র বিতরণ

দিরাই প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশাররফ মিয়ার উদ্যোগে পৌরসভার রাজাপুর, নরোত্তমপুর, কান্দাহাটির ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ দ্দৌলা তালুকদার, পৌর কাউন্সিলর মফিজুর রহমান তালুকদার জুয়েল, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

এদিকে বেলা ২টায় পৌরসভার ভরারগাঁও গ্রামের ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেকুল মিয়া, গোলাপ মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.