Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে আজহারীর সভা বন্ধের সিদ্ধান্ত

নবীগঞ্জ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৯

ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুরের সভা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় নবীগঞ্জের নাদামপুরের সভাটি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১ জানুয়ারি বুধবার ওই বক্তার সভা নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হওয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় সভাটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি সভা বন্ধের নির্দেশের সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.