Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে বিদায় সংবর্ধনা

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা আয়োজনে পৌরসভা কার্যালয়ে মোহাম্মদ রোকন উদ্দিনকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ বেলাল চৌধুরী, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, মো. রমুজ মিয়া, গোলাম মুগ্নি মুহিত, মো. রফিকুল ইসলাম রুহেল, মো. রাসেল মতলিব তরফদার, সৈয়দ জামাল হোসেন, দেওয়ান আব্দুর রহিম, মো. আফজল মিয়া, আনসার শোকরানা মান্না, মহিলা কাউন্সিলর মোছা. মুসলিমা বেগম, মোছা. আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, সাংবাদিক সজীব দেবরায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, বিদায়ী স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.