Sylhet Today 24 PRINT

শীতার্তদের পাশে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০১৯

সিলেটে তীব্র শীতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার রাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র তুলে দেন র‌্যাব-৯ এর সদস্যরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কিন ব্রিজ এলাকা থেকে শুরু হয় এই শীতবস্ত্র বিতরণ। পরে আশপাশের এলাকাগুলোতে শীতার্তদের মাঝে দুইশত কম্বল প্রায় পাঁচশত শীতবস্ত্র বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- র‍্যাব-৯ এর মেজর শওকত মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, এসআই (মিডিয়া) ইউনুস খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.