Sylhet Today 24 PRINT

জেএসসিতে সিলেটে জিপিও-৫ বেড়েছে সাড়ে ৩ গুণ, বেড়েছে পাসের হারও

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০১৯

সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭শ ৭৩ জন। এবার সিলেটে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) হাবিবা বাছিত বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

দেশের আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

২০১৮ শিক্ষাবর্ষে সিলেটে পাসের হার ছিল ৭৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.