Sylhet Today 24 PRINT

সিলেটে ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাস

জেএসসি-জেডিসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০১৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৬টি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শিক্ষা বোর্ডের হলরুমে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

গত বছর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭১টি। এবার শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান ১০৫টি বেড়েছে।

প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ড থেকে অংশ নেওয়া ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫৩২ জন। পাসের হার ৯২.৭৯ শতাংশ৷ গত বছর জেএসসিতে পাসের হার ছিল ৭৯.৮২ শতাংশ।

এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.