Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ২টিঁ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স এর সহায়তায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে বেকারীর খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে মাধবপুর রোডে অবস্থিত ফাষ্ট টাইম বেকারীকে ৫ হাজার টাকা, থানা রোডে অবস্থিত বনলতা বেকারীকে ২০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.