Sylhet Today 24 PRINT

বড়লেখায় জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১১৬, পিইসিতে ৩২১ জন

বড়লেখা প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় এবারের জেএসসি পরীক্ষায় মোট ১১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার মোট ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩৯টি জিপিএ-৫ পেয়ে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল প্রতি বছরের মতো এবারও সেরা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করে। জেএসসিতে উপজেলায় মোট ৫১৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪৮৮২ জন। গড় পাশের হার ৯২.০১ শতাংশ।

জেডিসি পরীক্ষায় উপজেলার ১৪ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৬৪০ জন। গড় পাশের হার ৮৮.৭৬ শতাংশ। কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি।

মাধ্যমিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষায় সংখ্যার দিক থেকে ১৮টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়। ১৪টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় সর্বোচ্চ অর্জনকারী প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে দাসের বাজার উচ্চ বিদ্যালয়। এছাড়া গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় ১২টি, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ৬টি, কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় ৬টি, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ৩টি, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ৩টি, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩টি, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ২টি, হাকালুকি উচ্চ বিদ্যালয় ১টি, টেকাহালী উচ্চ বিদ্যালয় ১টি, ফকিরবাজার উচ্চ বিদ্যালয় ১টি, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয় ২টি, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয় ২টি, কুমারশাইল প্রাথমিক বিদ্যালয় (জুনিয়র স্কুল) ১টি জিপিএ-৫ পেয়েছে।।

অপরদিকে পিইসিতে (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষায় বড়লেখায় পাশ করেছে ৪৭৭৩। পরীক্ষায় অংশ নেয় ৪৮৯৬। ফেল করেছে ১২৩ জন। জিপিএ- ৫ পেয়েছে ৩২১ জন। পাশের হার ৯৭.৪৭ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.