Sylhet Today 24 PRINT

মাধবপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝাকজমক ভাবে জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির অস্থায়ী কার্য্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠা বাষিকীর  উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জাপার কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

পরে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আক্তার হোসেন মনিরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ফকির কায়সার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি কাউছারুল গনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাপা নেতা রজব আলী, সৈয়দ মিয়া পাঠান, ফিরোজ মিয়া, অলিউর রহমান , আইয়ুব আলী  প্রমুখ। এর আগে জাতীয় পার্টির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.