Sylhet Today 24 PRINT

নগরীতে চলন্ত মোটর সাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২০

সিলেট নগরীর তালতলায় চলন্ত অবস্থায় আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার রাতে নগরীর তালতলার বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আগুনে মোটর সাইকেলটি পুড়ে গেলেও অক্ষত আছেন এর দুই আরোহী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ছেলেকে নিয়ে মোটর সাইকেলে করে বাসায় যাচ্ছিলেন নগরীর লামাবাজার এলাকার ব্যবসায়ী বদর উদ্দিন (৬৫)। তালতলা আসার পর হঠাৎ করে চলন্ত মোটর সাইকেলটিতে আগুন লেগে যায়।

আগুন লাগার পর তড়িঘড়ি করে ছেলেসহ মোটর সাইকেল থেকে নেমে যান বদর উদ্দিন। পরে স্থানীয়রা এসে মোটর সাইকেলের আগুন নিয়ন্ত্রনে আনেন।

বদর উদ্দিন বলেন, আচমকা মোটর সাইকেলের ট্যাংকিতে আগুন লেগে যায়। আগুনে মোটর সাইকেলটি পুড়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.