শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৪ জানুয়ারী, ২০২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের চৌমোহনা চত্ত্বরে তিন দিকে লোহার রড দিয়ে তৈরী সড়ক বিভাজক বসানো হয়েছে।
শনিবার দুুপুরে শ্রীমঙ্গল চৌমোহনা থেকে মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক ও ষ্টেশন সড়কে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদের পরামর্শে এই বিভাজক স্থাপন করেন শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের ইন্সিপেক্টর মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন টিএসআই আইয়ুব মনির, এ টিএসআই সাখাওয়াত, হাবিবুর রহমান, কনস্টেবল সঞ্জয় কুমার ও কালাম মিয়া।
এ সময় উল্লেখিত সড়ক গুলোতে পার্কিং নিষেধ লেখা বেশ কিছু সাইনবোর্ডও প্রতিস্থাপন করা হয়।
উল্লেখ্য সম্প্রতি শ্রীমঙ্গল শহরে যানজট বেড়ে গেলে তা নিরসনে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান ট্রাফিক ইনস্পেক্টর আবু সাঈদ।