Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিরাই প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়।

পরে সকাল ১০টায় কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধুরী ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার নেতৃত্বে একটি র‍্যালি বাদ্যযন্ত্রের তালে তালে দিরাই পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ  সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা রুবেল সরদার, রায়হান মিয়া, শাহিন মিয়া, ছাত্রলীগ নেতা মাহদী হাসান চৌধুরী, মান্না তালুকদার লিমন, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয়সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.