Sylhet Today 24 PRINT

শমশেরনগরে পিঠা উৎসব অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে রাত পর্যন্ত স্থানীয় শিংরাউলী ইলেভেন স্টার ক্লাব মাঠে ১৫তম পিঠা মেলা উৎসবের আয়োজন করে শমশেরনগর পিঠা উৎসব উদযাপন পরিষদ। সন্ধ্যার পর মেলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দীন বাবেল জানান, আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে নানা রকমের যে সকল মজাদার পিঠা তৈরি হয়, তা তৈরির কৌশল জানতে ও সবাইকে জানাতে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে বইসহ মোট ৪০টি স্টল বসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.