Sylhet Today 24 PRINT

ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন উপলক্ষে তাহিরপুরে পরিকল্পনা সভা

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি বাবরুল হাসান বাবলু, সৌহার্দ্য ঢাকা আহসানিয়া মিশনের নাজমুননাহার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইরা’র ম্যানেজার দেবেশ চন্দ্র তালুকদার, তৈয়বুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের মিল্লাদ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন স্বাস্থ্যকর্মী বিকাশ রঞ্জন তালুকদার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.