Sylhet Today 24 PRINT

জুড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুড়ী প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের জুড়িতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২ টায় তৃণমূল ছাত্রলীগের ব্যানারে কেক কাটা এবং আনন্দ মিছিল বের করা হয়।

জুড়ী ডাকবাংলো থেকে শুরু হওয়া কেক কাটা অনুষ্ঠান ও আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক লাল, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, সুহান আহমদ, সজিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.