Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট এর আয়োজনে ৩য় ও ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ট্রাস্ট সভাপতি ডা. আলী রাজা আবু সুন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ৬টি প্রতিষ্ঠানের  ৪৯ জন ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।  

এছাড়া এ বছর পতনঊষার থেকে বুয়েট, ঢাবি, চুয়েট, শাবি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়।

ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মিসবাহ্ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, এশিয়ান আইডিয়াল কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সমাজসেবক অলি আহমদ খান, প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ, মাহমুদুর বাদশা,  শিক্ষক জমশেদ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.