Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক মামলায় যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে ফেন্সিডিল পাচারের মামলায় রাজেশ সাওতাল নামে এক চা শ্রমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সুরমা চা বাগান ২০ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের টিংকু সাওতালের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা জানান, সম্প্রতি তেলিয়াপাড়া রেল স্টেশন থেকে প্রাইভেটকার যোগে ৪’শ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে রাজেশ সাওতালের নাম প্রকাশ করে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.