Sylhet Today 24 PRINT

দেশে ২০ ভাগ লোক দারিদ্রসীমার নিচে: সিলেটে মুক্তিযোদ্ধা মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২০

মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, পৃথিবীতে ১২ লাখ রোটারিয়ান রয়েছেন। রোটারি একটি পরিবার। মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। সারা বিশ্বে ৩ হাজারের মত রোটারি ক্লাব রয়েছে। তিনি বলেন, রোটারি ফাউন্ডেশনে ২ বিলিয়ন ডলার রয়েছে। তিনি নিজে একজন রোটারি হিসেবে ধন্য বলে মনে করেন।

শনিবার বিকেলে সিলেটের একটি কনভেনশন হলে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স ২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রোটারিয়ান লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীরের সভাপতিত্বে ও রোটারিয়ান রোমেল এস এম পিরের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, রোটারিয়ান মঞ্জুরুল হক চৌধুরী, এ কে এম সামছুল হুদা, রোটারিয়ান মির আনিসুজ্জামান প্রমুখ।
 
মন্ত্রী আরো বলেন, বিশ্বে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে। শুধু টাকা থাকলে হয় না। মানুষের টাকার সাথে চিত্ত থাকতে হয়। রোটারিয়ানদের মন রয়েছে মানুষের সেবা করার।

ধর্ম সম্পর্কে মন্ত্রী বলেন, ভারতের মত গণতান্ত্রিক দেশে ধর্মীয় উন্মাদনা রয়েছে। পাশ্চাত্য দেশে এক সময় ধর্মীয় উন্মাদনা ছিল না। তিনি বলেন, যে যে ধর্মের অনুসারী, আমাদের তা পালন করতে হবে। তৃতীয় লিঙ্গের যারা তারাও আমাদের মত মানুষ। আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং তাদেরকে মূল্যায়ন করতে হবে।
দেশে ২০ ভাগ লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে উল্লেখ করে তিনি আরো বলেন, তাদেরকে সবাই যদি বছরে কিছু কিছু সাহায্য করি তাহলে দারিদ্র বিমোচন সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.