Sylhet Today 24 PRINT

নগরী থেকে ১০লক্ষ টাকার সিগারেট আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জানুয়ারী, ২০২০

সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহৃত ‘রমনা’ব্রান্ড নামের ১০লক্ষ টাকার মূল্যের ২লক্ষ ২০ হাজার শলাকা সিগারেট আটক করেছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট।

শনিবার (৪জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর কুমারপাড়া এলাকার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসকল অবৈধ সিগারেট আটক করা হয়।

কাস্টমস এক্সাইজ ওভ্যাট কমিশনারেট সিলেট উপ-কমিশনার মো.ছৈয়দুল আলমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, রাজস্ব কর্মকর্তা নুরুল ইসলাম, এআরও কর্মকর্তারাসহ বেশ কয়েকজন।।
 
এ ব্যাপারে কাস্টমস উপ কমিশনার ছৈয়দুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ”রমনা” সিগারেট আটক করা হয়। চালানটি চটগ্রামের জামিল অ্যান্ড সন্সের মাধ্যমে প্রেরণ করা হয় সিলেটের মুহাম্মদ নজরুল হকের কাছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.