Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ফেন্সিডিলসহ যুবক আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফেন্সিডিলসহ সুরুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ইসলামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত সুরুক মিয়া শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের আবদুল মতলিবের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ আতটককৃতকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.