Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র আচার্য ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুলাল খা, পরিচালনা কমিটির সদস্য সুরঞ্জন সরকার , সাংবাদিক রাজীব দেব রায় রাজু, মহিলা কাউন্সিলর স্বপ্না পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, সহকারী শিক্ষিকা ডলি প্রভা রায়, শুকলা সরকার, বিনা রানি ভৌমিক,

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র আচার্য জানান, উপজেলায় ১৩৯ টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। আগামী একুশে ফ্রেরুয়ারিতে সবগুলো শহীদ মিনার উদ্বোধন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.