Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের সাথে শ্রীমঙ্গলের নবাগত ইউএনও’র মত বিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল হক। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় অনুষ্টিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য, চ্যানেল নাইন ও দৈনিক সবুজ সিলেট’র জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মামুন আহমেদ, দৈনিক ভোরের পাতা পত্রিকার শ্রীমঙ্গল সংবাদদাতা সনেট দেব চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার শ্রীমঙ্গল সংবাদদাতা নান্টু রায়সহ আরো অনেকে।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল হক বলেন, সর্ব স্বীকৃত কথা সাংবাদিকরা সমাজের দর্পন ও সমাজের আয়না। আপনাদের কাজের মধ্যে সমাজের নানা চিত্র, নানা খবরাখবর উঠে আসে পত্রিকার মাধ্যমে।

সমস্যা অবশ্যই বলবেন। সমস্যার সাথে সাথে তার সুপারিশও করবেন। তাহলে আমার জন্য সেটি নির্মুল বা সমাধান করতে সুবিধা হয়। আমি এখানে নতুন। আমার কাজে সব সময় আপনাদের পাশে পাবো এটাই কামনা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.