Sylhet Today 24 PRINT

মাধবপুরে সংঘর্ষে নারীসহ আহত ১০

মাধবপুর প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ৮ টার দিকের হাজী ফজলুর রহমানের ছেলে তাউস মিয়া ও জহির মিয়ার ছেলে সোহেল মিয়ার লোকজন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় কুলসুম বেগম (৩৫), সোহেল মিয়া(২৫), সোলেমান মিয়া(৩৮), আবু মিয়া(৫০),আক্কাস মোল্লা(৪৭) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি  মিমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.