Sylhet Today 24 PRINT

ঢাবির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২০

রাজধানীর কুর্মিটোলা এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট সিলেটে জেলা।

 মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ সিলেট সিটি পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।  ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নওশীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্তি দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, বিগত সময়ে সারাদেশে বিভিন্ন ধর্ষণকান্ডের বিচারহীনতার ধারাবাহিকতায় দিন দিন ধর্ষণ বাড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.