Sylhet Today 24 PRINT

জুড়ী নদী খনন কাজের উদ্বোধন

জুড়ী প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের জুড়ি নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জুড়ী শিশুপার্কে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের এসডি মখলিছুর রহমান।

প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, সহসভাপতি আব্দুল লতিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম কাজল, উপজেলা কৃষক লীগ নেতা রেজাক মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান প্রমুখ।

জুড়ী বাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জুড়ী নদী খনন এর কাজ শুরু হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.