Sylhet Today 24 PRINT

ছাতকে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ছাতক প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

ছাতকে দু’দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, হাজী কবির মিয়া, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, এম রশিদ আহমদ, মাফিজ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ৩৫ টি স্টল বসানো হয়েছে। বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.