আবুল হোসাইন | ১৭ সেপ্টেম্বর, ২০১৫
সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান অবৈধ সরকারের দুঃশাসনে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নেই। দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যাত্রা অতিষ্ট হয়ে পড়েছে। তাই গণআন্দোলনের মাধ্যমে জনবিচ্ছিন্ন সরকারের পতন ঘটাতে হবে। এ জন্য বিএনপির সকল নেতা কর্মীদেরকে সরকার পতন আন্দোলনে ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার জগদল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত স্থানীয় নগদীপুর বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সাইদ চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি মইন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সর্দার, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মকসুদ মিয়া, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,যুবদল নেতা সুমন মিয়া প্রমুখ।