Sylhet Today 24 PRINT

সিলেটের বিভাগীয় কমিশনারকে ঢাকায় বদলি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০২০

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বদলির আদেশ দেওয়া হয়। সিলেট থেকে মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, সিলেটের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

এর আগে গত ৩০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়।

পরে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.