Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০২০

 

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সমজদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুর্শেদ আলম জানান, ওইদিন ভোরে উপজেলার সমজিদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একটি ডাকাতি মামলায় তার ৩ বছরের সাজা হলে সে আত্মগোপনে ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.